ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলে জাপা, থাকবে না মন্ত্রিসভায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
  • ৪৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একইসঙ্গে মন্ত্রিসভায় জাতীয় পার্টির কোনো সদস্য থাকবেন না। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির চেয়ারম্যান এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না। সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন এরশাদ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়েছে। এরমধ্যে জাতীয় পার্টির রয়েছে ২০টি আসন। মহাজোটের বিরোধী জাতীয় ঐক্যফ্রন্ট এ নির্বাচনে মাত্র ৭টি আসনে জয়ী হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অংশীদার জাপার অবস্থান কী হবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে ভোটের ফল আসার পর থেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলে জাপা, থাকবে না মন্ত্রিসভায়

আপডেট টাইম : ০৩:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯