ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন রাষ্ট্রদূত মিলারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ শুক্রবার সকাল ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান ফখরুল। বিএনপি সূত্রে বিষয়টি জানা গেছে।

তবে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক নয় বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মার্কিন রাষ্ট্রদূত মিলারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

আপডেট টাইম : ১১:৩৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯