ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীদের সভা আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর প্রার্থীদের নিয়ে আজ বৃহস্পতিবার সভা করছে বিএনপি। এতে প্রার্থীদের কাছ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের তথ্য ও অভিযোগের প্রমাণ সংগ্রহ করবে হাইকমান্ড।

তথ্য-প্রমাণগুলো যাচাই-বাছাই করে অভিযোগ আকারে দেয়া হবে নির্বাচন কমিশনসহ বিভিন্ন দফতরে। বিদেশি কূটনীতিকদেরও বিষয়গুলো জানানো হবে।

একদিকে হতাশা, অন্যদিকে মামলার ঘানি-সব মিলিয়ে বিপর্যস্ত বিএনপি শিবির। এই যখন অবস্থা, তখন ধানের শীষের প্রার্থীদের ঢাকায় ডাকা হয়েছে। পরাজয়ের চিত্র জানাতে আজ তারা ঢাকায় আসছেন।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাদের নিয়ে বৈঠক করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র নেতারাও এ সময় উপস্থিত থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীদের সভা আজ

আপডেট টাইম : ১২:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯