ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রতি ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে: সুষমা স্বরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশকে ঘনিষ্ঠ প্রতিবেশী আখ্যা দিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ঢাকার সঙ্গে দিল্লির সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ কথা জানিয়েছেন তিনি। ওই বার্তার জন্য সুষমাকে ধন্যবাদ জানিয়েছেন মাহমুদ আলী। মঙ্গলবার প্রচারিত বার্তায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দনও জানিয়েছেন সুষমা।

আগামীতে পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীর সঙ্গে একযোগে কাজ করার আশাও ব্যক্ত করেন ভারতের বিদেশ মন্ত্রী।

দিল্লির বার্তায় বলা হয়, দুই মন্ত্রী যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) কো-চেয়ারম্যান হিসেবে দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতামূলক সমন্বয়ের উদ্দেশ্যে একযোগে কাজ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রতি ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে: সুষমা স্বরাজ

আপডেট টাইম : ১২:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯