ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসবেন ড. কামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবাদ সংগ্রহ করতে আশা বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ শনিবার বিকাল ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা তাঁতী দলের সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু এবং ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অডিনেটর লতিফুল বারী হামীম।

হামীম জানান, বিকাল ৫টায় বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন ড. কামাল হোসেন। এর আগে বিকাল ৪টায় সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে জানানো হয়েছিল ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এদিকে বিকাল ৩টায় ড. কামাল হোসেনের চেম্বারে স্টিয়ারিং কমিটির মিটিং হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসবেন ড. কামাল

আপডেট টাইম : ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮