ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০টি আসনে জয়লাভ করার মতো সমর্থনও নেই বিএনপির: জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজিব ওয়াজেদ জয় বলেছেন, ৩০টি আসনে জয়লাভ করার মতো সমর্থনও বিএনপির নেই। ২০০৮ সালের নির্বাচনের চাইতেও এবার তাদের ফল ভালো হবে বলে মনে করেন তিনি।

গতকাল আরডিসি নামক একটি গবেষণা প্রতিষ্ঠান একাদশ জাতীয় নির্বাচন নিয়ে যে জরিপের ফল প্রকাশ করেছে তার প্রসঙ্গ তুলে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন। তার স্ট্যাটাসটি হুবহু পরিবর্তন ডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) নতুন জনমত জরিপের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সারাদেশের ৫০টি জেলায় ২,২৪৯ জন তালিকাভুক্ত ভোটারের ওপর ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে এই জরিপটি চালানো হয়। এই জরিপের Confidence Level ৯৫% এবং Margin of Error +/-৩%।

জরিপের ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের সমর্থন ৬০.৪% আর বিএনপির সমর্থন ২২.২%। এ ছাড়া জাতীয় পার্টি ৩.৭%, সিদ্ধান্তহীন ১০.৩% এবং ২.৭% ভোটার উত্তর দিতে চাননি।

এই জরিপটি পরিচালনার জন্য আরডিসি একটি নতুন পদ্ধতি অবলম্বন করেছে। ভোটাররা মক ব্যালটে ভোট দিয়ে একটি প্লাস্টিক বক্সে ফেলেন। ব্যালটে কারো নাম লিখা ছিল না, ফলে বোঝা যায়নি কে কোন দলের জন্য ভোট দিয়েছেন। এর ফলে দুটি জটিলতা দূর হয়, একটি হলো, ভোটারদের মন থেকে তাদের মূল পছন্দ প্রকাশ হয়ে যাওয়ার ভয় দূর হয়েছে এবং অন্যটি হচ্ছে, এর ফলে সিদ্ধান্তহীন অনেকেই ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, যেমনটি তারা আসল ভোটের দিন করবেন।

যেহেতু ভোটার উপস্থিতি কখনোই শতভাগ হওয়া সম্ভব না, ধরে নেয়া যায় যে, বেশিরভাগ সিদ্ধান্তহীন ভোটাররাই নির্বাচন নিয়ে আগ্রহী নন এবং তাদের ভোট না দেওয়ার সম্ভাবনাই বেশি।

আরডিসির পুর্বাভাস হচ্ছে, আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে ২৪৮টি আসনে জয়লাভ করবে আর বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট জিতবে ৫৯টি (৪৯টি হবে) আসনে।

আমি মনে করি, বিএনপির জন্য এই পূর্বাভাস বাস্তবসম্মত না, কারণ তাদের ৩০টি আসনেও জয়লাভ করার মতন সমর্থন নেই। যাই হোক, আমাদের জন্য আসন্ন নির্বাচনের ফল ২০০৮ সালের নির্বাচনের চাইতেও ভালো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩০টি আসনে জয়লাভ করার মতো সমর্থনও নেই বিএনপির: জয়

আপডেট টাইম : ১২:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮