ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের সকল জেলা ‘বিজয় মঞ্চ’ করবে ১৪ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের সকল জেলা উপজেলায় ‘বিজয় মঞ্চ’ করে সেখান থেকে স্বাধীনতার পক্ষের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সন্ধ্যায় ধানন্ডিস্থ স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সঙ্গে এ উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাজাহান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোরশেদ (অব.) বীর বিক্রম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রি পার্টির নেতা ড. শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বিজয় মঞ্চে বিজয়ের গান হবে, বঙ্গবন্ধুর কথা হবে, স্বাধীনতার ইতিহাসের কথা হবে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরা হবে এবং নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানানো হবে। বিজয় মঞ্চের কার্যক্রম দেখভাল করার জন্য গোলাম কুদ্দুসকে সমন্বয়ক করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের সকল জেলা ‘বিজয় মঞ্চ’ করবে ১৪ দল

আপডেট টাইম : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮