ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-৯: আসনে বিএনপির মনোনয়নপত্র পেলেন চাচা-ভাতিজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়নপত্র পেলেন চাচা সাবেক এমপি মুক্তিযোদ্ধা খুররম খাঁন চৌধুরী ও তার আপন ভাতিজা তথ্য ও প্রযুক্তিবিদ ইয়াসের খাঁন চৌধুরী। গত বুধবার বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা। চাচা খুররম খাঁন চৌধুরী ময়মনসিংহ উত্তর জেলার বিএনপির আহ্বায়ক। ইতিপূর্বে নান্দাইল থেকে তিনবার ও ঈশ্বরগঞ্জ থেকে একবার এমপি নির্বাচিত হন তিনি।

অপরদিকে ভাতিজা ইয়াসের খাঁন চৌধুরী দলের তরুণ নেতা। তিনি সাবেক এমপি ও ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল হোসেন খাঁন চৌধুরীর একমাত্র ছেলে।

তারা দুজনই বিএনপির দলীয় মনোনয়নপত্র হাতে পেয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-৯: আসনে বিএনপির মনোনয়নপত্র পেলেন চাচা-ভাতিজা

আপডেট টাইম : ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮