ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ডাক পেলেন কেন্দ্রীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
  • ৪৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় নেতা দেখা করতে গেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে যোগ দিতে যান তারা।

নেতাদের ঘনিষ্ঠ সূত্র জানায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা গণভবনেই অবস্থান করছেন।

সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং দলটির অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক দলীয় মনোনয়ন পাননি। তাদের ডেকে পাঠিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

উল্লেখ্য, জাহাঙ্গীর কবীর নানকের আসন ছিল ঢাকা-১৩। এ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

ফরিদপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এ আসনে মনোনয়ন পেয়েছেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন বুলবুল।

মাদারীপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাননি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

শরীয়তপুর-১ আসনে দলীয় মনোনয়ন পাননি আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ডাক পেলেন কেন্দ্রীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা

আপডেট টাইম : ১০:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮