ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শারিরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শারিরিক অসুস্থতার কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার (২৭নভেম্বর) এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী এ বিষয়টি নিশ্চিত করে জানান, দলের চেয়ারম্যান এরশাদ শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচে যান। তিনি এখন সেখানেই আছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য এই মাসেই সিঙ্গাপুর যাওয়ার কথা। কিন্তু নির্বাচনের ঝামেলার কারণে তিনি যাননি।’ তবে এ ব্যাপারে দলের দায়িত্বশীল কোনো নেতা এখনো কিছু বলেননি।

এর আগে ২০১৪ সালে নির্বাচনের আগেও এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী জোর করে তাকে হাসপাতালে ভর্তি করে রেখেছিলো বলে অভিযোগ করেছিলেন।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাথে আসন বণ্টন নিয়ে এখনোও এরশাদের সমঝোতা হয়নি। একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এ নিয়ে তিনি বৈঠক করেন।

প্রসঙ্গত, এর আগে ২৫ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শারিরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি এরশাদ

আপডেট টাইম : ০৪:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮