ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী প্রার্থী মনোনয়ন পেলেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী সরাসরি ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেওয়া হয়। গতকাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যেসব নারী প্রার্থী দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন, তারা হলেন : মতিয়া চৌধুরী (শেরপুর-২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), বেগম মন্নুজান সুফিয়ান (খুলনা-৩), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সীগঞ্জ-২), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), সৈয়দা সায়রা মহসিন (মৌলভীবাজার-৩), শাহীনা আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), ইসমত আরা সাদেক (যশোর-৬) ও মমতাজ বেগম (মানিকগঞ্জ-২)।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চার হাজার ২৩ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৩৪৬ জন। এর মধ্যে রাজনীতিতে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকা নারী প্রার্থীর পাশাপাশি অনেক নতুন মুখও ছিলেন। ১০ম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ১৯ জন নারী প্রার্থী সরাসরি এমপি নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে নারীর সংখ্যা ১৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজন (একজন সংরক্ষিত আসনে) নারী এমপি রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নারী প্রার্থী মনোনয়ন পেলেন যারা

আপডেট টাইম : ০৯:১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮