ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫টি আসনে দু’জন করে নৌকার মাঝি রাখা হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
  • ৫২১ বার

হাওর বার্তা ডেস্কঃ নৌকা প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন চিঠি ইস্যু করা হয়েছে।

রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এই চিঠি প্রার্থীদের হাতে হস্তান্তর করা হচ্ছে।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, জোটের শরিক দলগুলোর জন্য ৭০টি আসন রেখে ২৩০টি আসনে মনোনয়ন চিঠি ইস্যু করা হচ্ছে। এর মধ্যে ৫টি আসনে দু’জন করে প্রার্থী রাখা হয়েছে। এগুলো হলো—

পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ ও শামসুল হক রেজা; কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম ও মসিউর রহমান হুমায়ুন; ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা ও মনোয়ার হোসেন মনু; চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীর ও এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান; বরগুনা-১ আসনে জাহাঙ্গীর কবির নানক ও ধীরেন্দ্র দেব নাথ শম্ভু।

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৫টি আসনে দু’জন করে নৌকার মাঝি রাখা হয়েছে

আপডেট টাইম : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮