ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে মনোনীতদের চিঠি দিতে শুরু করেছে আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।

নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

মনোনীত হিসেবে যারা চিঠি নিয়ে কার্যালয় থেকে বের হয়েছেন, তারা হলেন- আসলামুল হক আসলাম (ঢাকা-১৪), সাদেক খান (ঢাকা-১৩), মুজিবুল হক (কুমিল্লা-১১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ইঞ্জিনিয়ার এনামুল হক (রাজশাহী-৪), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ডা. মুরাদ হাসান (জামালপুর-৪)।

চিঠি নিয়ে বের হয়ে যাওয়ার সময় আসলামুল হক আসলাম সাংবাদিকদের জানান, দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, সারাদেশে নৌকার জোয়ার উঠেছে। কুমিল্লায়ও এ জোয়ার বইছে। আমাদের বিজয় নিশ্চিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে মনোনীতদের চিঠি দিতে শুরু করেছে আওয়ামী লীগ

আপডেট টাইম : ১২:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮