হাওর বার্তা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে আজ রোববার বিকেল ৪টায় বৈঠকে বসবে ২০ দলীয় জোট। বৈঠকে নেতৃত্ব দেবেন জোটের প্রধান সমন্বয়কারী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ।
সিইসির সঙ্গে এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। বৈঠকে বিএনপিসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Reporter Name 
























