হাওর বার্তা ডেস্কঃ ভারতে বিজেপির সংসদ সদস্য সচ্চিদানন্দ হরি সাক্ষী মহারাজ এমপি বাবরি মসজিদের মতো করে এবার ঐতিহাসিক দিল্লি জামে মসজিদ ভাঙার দাবি জানিয়েছেন।
গত শুক্রবার মহারাষ্ট্রে এক সভায় সাক্ষী মহারাজ ওই দাবি জানান। এ সময় বাবরি মসজিদ ভাঙার জন্য কৃতিত্বও দাবি করেন তিনি।
এমপি মহারাজ বলেন, ‘আমি প্রথম রাজনীতিতে আসার পর মথুরায় বলেছিলাম, অযোধ্যা, মথুরা, কাশীর দরকার নেই, দিল্লির জামে মসজিদ ভাঙ। সিঁড়ির নিচে যদি মূর্তি না পাওয়া যায় তাহলে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিও। ওই বক্তব্যে আমি অটল রয়েছি।’
একই দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন, ‘আমরা ১৭ মিনিটের মধ্যে বাবরি ভেঙেছি, (রাম মন্দির নির্মাণের জন্য) আইন তৈরি করতে কত সময় লাগে?’
রাজ্যসভার অনেক এমপি রাম মন্দিরের পাশে দাঁড়াবেন বলে শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেন।
Reporter Name 

























