ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের কানা-করিও দাম নেই। সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে হোটেল রেডিসনে এসথেটিকা ডারমাটোলজিস্টদের এক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এই সময় তিনি বিএনপি নির্বাচনে কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে বলে অভিযোগও করেছেন।

গত কয়েক দিন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বোর্ডে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরিপ্রেক্ষিতেই ওবায়দুল কাদের বলেন, সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে।

অন্যদিকে, এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নির্বাচনী কেন্দ্র পাহারা দেব। এ জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১১:৪৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮