ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সাংবাদিককে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি মো. শাহজাহান।

তিনি জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ইষ্কাটনের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সম্পদের হিসাব জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এর আগে দুপুরে রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব এই আদেশ দেন। একইসঙ্গে আদালত রফিকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ পায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ২০০১ সালের ৭ এপ্রিল দুর্নীতি দমন ব্যুরো ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নামে এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ জারি করে।

ওই বছরের ১০ জুনের মধ্যে বিবরণী দাখিল করতে বলা হলেও তিনি তা করেননি। পরবর্তী সময়ে ২০১৪ সালের ১৫ জানুয়ারি দুদক কর্মকর্তা সৈয়দ লিয়াকত হোসেন উত্তরা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার পর ওই বছরের ৩০ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। আদালত ওই অভিযোগপত্র আমলে নিয়ে গত বছরের ১৪ নভেম্বর রফিকুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া গ্রেফতার

আপডেট টাইম : ১০:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮