ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচনে ভারতের সাহায্যের চায় বিকল্পধারা মহাসচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তম প্রতিবেশি দেশ ভারতের সাহায্যের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। তিনি বলেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। নির্বাচনের আগে তাদের সাহায্য প্রয়োজন। সোমবার দুপুরে বিকল্পধারার চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শিংলার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মান্নান বলেন, ভারতের সাথে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাই তাদের সঙ্গে এই সুসম্পর্ক নির্বাচনের পরেও বিদ্যমান থাকুক। নির্বাচনের প্রাক্কালে আমরা চেয়েছিলাম, ভারতের সঙ্গে এ সম্পর্ক আরও উন্নতি হোক। এ সব কিছু নিয়েই আমাদের আলোচনা ছিলো। এজন্য ভারতকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম।

বিকল্পধারার এই নেতা আরো বলেন, আমাদের মূল আলোচনা ছিলো ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক নিয়ে। বৈঠকে বি. চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন।

বি. চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম বলেন, বৈঠকে আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে তাদেরকে জানিয়েছি। এটার ধারবাহিকতা আমরা বজায় রাখবো।

শমসের মবিন আরো বলেন, নতুন প্রজন্মের জন্য নতুনত্ব ও ব্যতিক্রমী রাজনীতির কথা আমরা বলেছি। ব্রিফিংয়ে মাহি বি চৌধুরী বলেন, বিকল্পধারা রাজনীতিতে একটি নিউ ইলিমেন্ট। আদর্শিক, গণতান্ত্রিক অবস্থানে থেকে আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে মহাজোটে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছি।

তিনি বলেন, তরুণ প্রজন্মের জন্য নতুনত্ব কী তার বেশ কিছু পরিকল্পনা নিয়ে মহাজোটের সাথে আমাদের বৈঠক হবে এ সপ্তাহে।

এর আগে হর্ষবর্ধন শিংলা যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় যান বেলা ১টা ৫ মিনিটের দিকে। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী তাকে স্বাগত জানান। বেলা ২টা ৫৩ মিনিটের দিকে বি চৌধুরীর বাড়ি থেকে বের হন হর্ষবর্ধন।

নির্বাচন প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

জাতীয় সংসদ নির্বাচনে ভারতের সাহায্যের চায় বিকল্পধারা মহাসচিব

আপডেট টাইম : ০৫:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮