ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বয়কট নয়, দেশের সকল ভোটকেন্দ্র পাহারা দিতে হবে : ড. কামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করা হবে না জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ওরা যতই দশ নম্বরি করুক— আমরা সকলে ভোট দিতে যাবো। হাজার হাজার মানুষ ভোট দিতে যাবে। আগামী নির্বাচন ঘিরে দেশের সকল ভোটারকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’

সুপ্রিম কোর্ট চত্বরে শনিবার বিকেলে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত আইনজীবীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এবার নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা প্রায় দুই কোটি— একথা উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘এরাই দেশের মালিক। নির্বাচনকে ঘিরে গুণ্ডাপাণ্ডা থাকবে, তবু আমাদের এগিয়ে যেতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে।’

তিনি বলেন, ‘মোটা অঙ্কের টাকা দিয়ে কেউ যাতে প্রার্থী হতে না পারে। সংঘবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে। জনগণকে বিশ্বাস করতে হবে— আমরাই সকল ক্ষমতার উৎস, আমরাই দেশের প্রকৃত মালিক।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ড. কামাল হোসেন বলেন, ‘এতদিন পর একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে, সেখানে খালেদা জিয়াকে, একটি বড় দলের নেত্রীকে পরিত্যক্ত জেলে রাখা হয়েছে। তাকে মুক্তি দিতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সংঠনের সদস্য সচিব এ এম মাহবুব উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বয়কট নয়, দেশের সকল ভোটকেন্দ্র পাহারা দিতে হবে : ড. কামাল

আপডেট টাইম : ১২:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮