ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুরু হচ্ছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার হবে। প্রথম দিন সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং দুপুর আড়াইটা থেকে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার হবে। দলের পার্লামেন্ট বোর্ড এ সাক্ষাৎকার নেবে। স্থায়ী কমিটির সদস্যরাই এ বোর্ডের সদস্য।

বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি ও জমা শুরু হয় ১২ নভেম্বর, যা শেষ হয় শুক্রবার রাতে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিককে বলেন, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় আবেদন ফরম জমাদানের রসিদ অবশ্যই সঙ্গে আনতে হবে। মনোনয়নপ্রত্যাশীরা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে আসতে পারবেন না। সমর্থকদের সঙ্গে করে আনলে তা অসদাচরণ বলে গণ্য হবে। তিনি বলেন, গুলশান কার্যালয়কে কেন্দ্র করে এর আশপাশে মনোনয়নপ্রত্যাশী ও আমন্ত্রিতরা ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। শুধু মহানগর ও জেলাধীন নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতের সময় উক্ত মহানগর ও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত থাকবেন।

এদিকে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আমাদের দলের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট ৪ হাজার ৫৮০টি। জমা এখনও চলছে। অনেকে নিয়েছে, এখনও সম্পন্ন করতে পারেনি। জমার সংখ্যাটা পরবর্তীতে আপনাদের জানাব।

বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করেছে ৫ হাজার টাকায়। জমার সময় ফরমের সঙ্গে ২৫ হাজার টাকা জামানত হিসেবে দিতে হয় মনোনয়নপ্রত্যাশীদের। চার দিনে মোট ৪ হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি থেকে বিএনপির আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

আপডেট টাইম : ১০:০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮