হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠক আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বৈঠকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় ১৪ দলীয় জোটগত সমঝোতায় আগামী নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আসনবন্টন নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
Reporter Name 
























