ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নাও করতে পারে : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নাও করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংগঠিত বিশৃঙ্খলার বিষয়টি মনে করে দিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে এলে ভালোই হবে। আর বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি তিনশো আসনেই নির্বাচন করবে। আর বিএনপি নির্বাচনে এলে আমরা জোটবদ্ধ হয়েই নির্বাচন করবো। আশা করছি, আমরা জোটবদ্ধ হলেও, প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাবো।

তিনি আরও বলেন, মহাজোটের ব্যাপারে এখনো আলোচনা হয়নি। ১৭ ও ১৮ নভেম্বর আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। আমাদের নেতা-কর্মীরা নির্বাচনকে সামনে রেখে উজ্জীবিত। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় পার্টি একাদশ নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নাও করতে পারে : এরশাদ

আপডেট টাইম : ১০:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮