ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মদীনায় হিজরতের গুরুত্বপূর্ণ ১০ বিষয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ আখেরী নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) এর মক্কা থেকে মদীনায় হিজরত পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমেই ইতিহাসে প্রথমবারের মত এক ঐশী আদর্শের ভিত্তিতে একটি স্বতন্ত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বার উন্মুক্ত হয়। হিজরতের এমনই দশটি বিষয় সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।

এক. ইসলামের জন্য রাসূল (সা.) এবং প্রাথমিক যুগের সকল সাহাবাদের অনন্য ত্যাগ ও জীবন-সংগ্রামের নগদ ফলাফল হিজরতের মাধ্যমে লাভ হয়।

দুই. হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই হিজরী ক্যালেন্ডারের সূচনা হয়।

তিন. হিজরত-পরবর্তী সময়েই রাসূল (সা.) এর প্রশিক্ষনের ভিত্তিতে একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়।

চার. হিজরতের মাধ্যমেই ইসলামের ইতিহাসে নিগ্রহের যুগ শেষ হয়ে সমৃদ্ধির যুগের সূচনা হয়।

পাঁচ. হিজরত মানুষকে আশান্বিত করে যে, শত কষ্ট ও প্রতিবন্ধকতা সত্ত্বেও মানুষের জন্য আশার এক আলো রয়েছে।

ছয়. মদীনায় মুহাজির ও আনসারদের পারস্পরিক ভ্রাতৃত্ব সকল মুসলমানকে ভিন্ন প্রেক্ষাপট থাকা স্বত্ত্বেও এক কালিমার ছায়াতলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে শিক্ষা প্রদান করে।

সাত. হিজরতের মাধ্যমেই ইসলাম পৃথিবীর বুকে একটি স্বতন্ত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।

আট. বর্ণবাদ, জাতিবিদ্বেষ, অসাম্য ও অন্যায় হতে মানবতাকে মুক্ত করার সংগ্রামের সূচনা হয় হিজরতের মাধ্যমেই।

নয়. আরবের বুকে গোত্রতান্ত্রিক সমাজব্যবস্থা এবং বিশ্বে জাতিগত রাষ্ট্র ও সাম্রাজ্যের পরিবর্তে প্রথম আদর্শভিত্তিক রাষ্ট্রের দৃষ্টান্ত হিজরতের মাধ্যমেই মদীনাতে প্রতিষ্ঠিত হয়।

দশ. ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ভারসাম্য প্রতিষ্ঠার দৃষ্টান্ত হিজরতের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মদীনায় হিজরতের গুরুত্বপূর্ণ ১০ বিষয়

আপডেট টাইম : ১২:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮