ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার অনুষ্ঠিত হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
  • ৪১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার ধানমন্ডির কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনয়ন ফরম ক্রয়কারীদের সঠিক সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আ. লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার অনুষ্ঠিত হবে

আপডেট টাইম : ১০:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮