ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ থেকে প্রতি আসনে ১৩ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার হাজার ২৩টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। সে হিসেবে সংসদীয় ৩শ আসনের প্রতি আসনের জন্য গড়ে ১৩ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী মনোনয়নপত্র কিনেছেন। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ চার হাজার ২৩টি মনোনয়নপত্র বিক্রির তথ্য জানান। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মাহবুব উল আলম হানিফ জানান, আওয়ামী লীগের প্রতিটি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা। এ হিসেবে ১২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। তবে, মনোনয়নপত্র সংগ্রহকারী জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রতি সম্মান দেখিয়ে তার কাছ থেকে মনোনয়ন ফরমের টাকা নেয়নি দলটি।

এদিকে যারা মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেননি তাদের জন্য মঙ্গলবারও (১৩ নভেম্বর) দলের দফতর খোলা থাকবে বলে জানিয়েছেন হানিফ। তিনি বলেন, ‘আমরা আশা করি, ২৮ নভেম্বরের দুই-তিনদিন আগে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আ.লীগ থেকে প্রতি আসনে ১৩ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী

আপডেট টাইম : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮