ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী-১ আসনে স্বামী-স্ত্রীসহ আওয়ামী লীগের প্রার্থী ৮ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) স্বামী-স্ত্রীসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন ৮ নেতা। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-প্রাচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন।

এদের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী এবং তার স্বামী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।

গত ৯, ১০ ও ১১ নভেম্বর বিভিন্ন সময়ে উল্লেখিতরা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা প্রশাসক মো. শওকত আলী।

জেলার ৫টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং অফিসার করা হয়েছে।

রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মনোনয়নপত্র, নির্বাচনী আচরণবিধিসহ প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।

প্রার্থীরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।

ভোট কেন্দ্র, কক্ষ, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।

রাজবাড়ী জেলার দুটি আসনে ৩১২টি কেন্দ্র, ১ হাজার ৫৪২টি ভোট কক্ষ চূড়ান্ত করা হয়েছে। এসব ভোট কেন্দ্র ও কক্ষের জন্য ৪ হাজার ৯৩৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৩১২ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৫৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৮৪ জন পোলিং অফিসার আছেন। এদের মধ্যে ১০ শতাংশ কর্মকর্তাকে রিজার্ভ রাখা হচ্ছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৮ হাজার ৫৮৩ জন।

এর মধ্যে রাজবাড়ী-১ আসনে (সদর, গোয়ালন্দ) ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৪৫২ জন ও রাজবাড়ী-২ আসনে (বালিয়াকান্দি, পাংশা, কালুখালী) ভোটার সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ১৩১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী-১ আসনে স্বামী-স্ত্রীসহ আওয়ামী লীগের প্রার্থী ৮ জন

আপডেট টাইম : ১২:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮