ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে দুর্নীতি বরদাশত করা হবে না : মাহাথির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে মালয়েশিয়া-জাপান বিষয়ক এক ব্যবসায়িক কনফারেন্সে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার রিপোর্টে বলা হয়েছে, বিগত সরকারের আমলে বিদেশি শ্রমিক নিয়োগ বা বিদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে চরম দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তবে এ সময় তিনি নির্দিষ্ট করে কোন দেশের নাম উল্লেখ করেননি।

বিষয়টির দিকে ইঙ্গিত করে মাহাথির মোহাম্মদ বলেন, বিদেশি শ্রমিকদের জন্য এখন আমাদের দেশে যথাযথ নিয়ম-কানুন বা আইন রয়েছে। কোন শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, ‘বেচাকেনা’ অথবা পাচারসহ যে কোন অনিয়ম হলে আমরা তা কোনভাবেই মেনে নেব না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে দুর্নীতি বরদাশত করা হবে না : মাহাথির

আপডেট টাইম : ০৬:১৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮