ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংলাপ শেষে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বলেছেন, আলোচনা সৌহার্দপূর্ণ হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
  • ৪১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বলেছেন, আলোচনা সৌহার্দপূর্ণ ও ভালো হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ শেষে নেতৃবৃন্দ সংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আলোচনায় বেশ কিছু অগ্রগতি রয়েছে। ড. কামাল হোসেন আলোচনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন- তিনি আলোচনায় সন্তুষ্ট। এখানে এসে এমন অনেক কিছু জানতে পেরেছেন, যা আগে তিনি জানতেন না।

সন্ধ্য সাড়ে ৭টায় শুরু হয়ে এ সংলাপ শেষ হয় রাত ১০টা ৩৫ মিনিটে। কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৯ সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। অন্যদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, সাত দফা দাবি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, আলোচনা ভালো হয়েছে। সভা-সমাবেশ করতে কোনো বাধা দেয়া হবে না বলে জানানো হয়েছে। গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, বরফ গলতে শুরু করেছে।

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আলোচনা সৌহার্দপূর্ণ হয়েছে। সাত দফা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আলোচনা সফল হয়েছে। বরফ গলেছে। কিন্তু একদিনে সব কিছু সমাধান সম্ভব নয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, আলোচনা সফল হয়েছে। ড. কামাল আমাদের অনেক প্রস্তাবেই সম্মত হয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। খালেদা জিয়ার বিষয়টি আইন-আলাদতের বিষয়। এটি আদালত দেখবেন।

তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেতাদের মামলার বিষয়েও তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী। সেগুলো বিচার-বিশ্লেষণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংলাপ শেষে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বলেছেন, আলোচনা সৌহার্দপূর্ণ হয়েছে

আপডেট টাইম : ০৯:৪৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮