ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী সব দলের সঙ্গেই সংলাপে বসতে চান : সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৪২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সব দলের সঙ্গেই সংলাপে বসতে চান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেসব দল প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই সংলাপে বসতে আগ্রহী।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ ও ফ্রান্সের রাষ্ট্রদূত মারি আন বোখতা।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের বিষয়ে আন্তরিক এবং সব দলের সঙ্গে সংলাপ করতে চান। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার প্রধানমন্ত্রী সবটাই করবেন। আমরাও চাচ্ছি যেন একটি অংশগ্রণমূলক নির্বাচন হয়।

বিএনপির সাথে সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, ঐক্যফ্রন্টে যেহেতু বিএনপি আছে— তাই বিএনপির সাথে আলাদা সংলাপের প্রয়োজন পড়বে না। তাছাড়া সময় স্বল্পতার কারণে তাদের সঙ্গে আলাদা করে সংলাপ করার সময় পাওয়া যাবে না।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, সরকার আছে থাকবে। শুধু সরকারের কাজ সংকুচিত হয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

প্রধানমন্ত্রী সব দলের সঙ্গেই সংলাপে বসতে চান : সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮