ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

বি চৌধুরীর সঙ্গে দুই নভেম্বর সংলাপে বসবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৫০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্টের মতো বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সংলাপের আহ্বানেও ইতিবাচক সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষ করে পরদিন দুই নভেম্বর সাবেক রাষ্ট্রপতির সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৩০অক্টোবর) বিকালে বি. চৌধুরীর দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে সংলাপে যোগ দেয়ার দাবি জানিয়ে চিঠি দেয়া হয়। আর রাতেই প্রধানমন্ত্রী পাল্টা চিঠিতে বি. চৌধুরীকে সংলাপে আমন্ত্রণ জানান।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল রাতে সংলাপে বসার আমন্ত্রণের চিঠি নিয়ে যান বি. চৌধুরীর বারিধারার বাসায়।

অসীম কুমার উকিল জানান, ২ নভেম্বর সংলাপে বসতে সাবেক রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী জানান, ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য তার দ্বার উন্মুক্ত আছে।

গত রোববার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। এতে সাড়া দিয়ে সোমবার সংলাপের ঘোষণা দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সংলাপের সময় ও তারিখ জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ একটি চিঠি নিয়ে ড. কামালের বেইলি রোডের বাসায় আসেন। বিকালে বি চৌধুরীও একটি চিঠি দেন সংলাপ চেয়ে। এতে সাড়া দিয়ে রাতেই তাকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।

এদিকে ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের দিন ঠিক হয়েছে। আগামী ১ নভেম্বর গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে অংশ নেবেন ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল।এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির পাঁচ নেতা রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বি চৌধুরীর সঙ্গে দুই নভেম্বর সংলাপে বসবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮