ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন তবেই খালেদার মুক্তি দেয়া হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি দেবার দায়িত্ব সরকারের নয়। তাকে মুক্তি দিতে পারে আদালত।

যদি খালেদা জিয়া তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন তবেই খালেদা জিয়াকে মুক্তি দেয়া হতে পারে। বিএনপি নির্বাচনে না এলে দেশে নির্বাচন থেমে থাকবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

আজ রবিবার (২৮ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি মাঠে আয়োজিত বিশাল এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একটি অনন্য উচ্চতায়। বাংলাদেশকে নিয়ে এখন আর কেউ হাসি-ঠাট্রা করে না। বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বিভিন্ন দেশ থেকে ভিক্ষা নিয়ে দেশ চালানো হতো। কিন্তু শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন কোন দেশ থেকে সাহায্য নেই না। এখন আমরা বিভিন্ন দেশকে সাহায্য দেই। ফরিদপুরের উন্নয়নের চিত্র তুলে ধরে মোশাররফ হোসেন পুনরায় আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান।

মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ মুন্সীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী, সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন তবেই খালেদার মুক্তি দেয়া হতে পারে

আপডেট টাইম : ১০:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮