ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

সংলাপ চেয়ে আ.লীগকে ঐক্যফ্রন্টের চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
  • ৫১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফীকুল্লাহ চিঠি পৌঁছে দেন। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ চিঠি দুটি গ্রহণ করেন।

ঐক্যফ্রন্টের পাঠানো দুটি চিঠির একটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যটি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠানো হয়েছে।

এ সময় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলে ছিলেন গণফোরোমের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু ও সাবেক ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর।

চিঠি গ্রহণের সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন ও আমিরুল আলম মিলন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

সংলাপ চেয়ে আ.লীগকে ঐক্যফ্রন্টের চিঠি

আপডেট টাইম : ১০:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮