ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
  • ৩৮৮ বার
হাওর বার্তা ডেস্কঃ চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ৭ দিনের চীন সফরে যাচ্ছেন। আজ রবিবার দুপুরে প্রতিনিধি দল বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সফরকালে প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ মন্ত্রী, নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এবং চীন সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওছার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, মেরিনা জাহান, রেমন্ড আরেং ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস। আগামী ৪ নভেম্বর প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।
এর আগেও চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে আওয়ামী লীগের একাধিক টিম বেইজিং সফর করেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে আজ

আপডেট টাইম : ১২:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮