ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির তিন কমিটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসন ভুক্ত সদর উপজেলা, সুনামগঞ্জ পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি।

শুক্রবার রাতে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল তিন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের তিন ইউনিটে কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।

১২১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা বিএনপির সভাপতি পদে সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী ও সাধারণ সম্পাদক পদে জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদকে রাখা হয়েছে।

১১৫ সদস্যের পৌর বিএনপির কমিটির সভাপতি পদ পেয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনূর আলী ও সাধারণ সম্পাদ পদে মুর্শেদ আলম।

আর ১২১ সদস্যর বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির তিন কমিটি

আপডেট টাইম : ০১:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮