ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল চীন যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল ৫ দিনের সফরে চীন যাচ্ছে। আগামী ২৮ অক্টোবর তারা চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ সফর বলে নেতারা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে এই সফরে যাচ্ছেন নেতারা।

প্রতিনিধিদলে রয়েছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শামী আহম্মেদ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং প্রমুখ।

এ বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এ সফর রেগুলার রাজনৈতিক কর্মকাণ্ডের মতোই। আমরা আগেও চীন গেছি। চীনা কমিউনিস্ট পার্টির নেতারা বাংলাদেশে এসেছেন। এটা পার্টি-টু পার্টি সম্পর্ক।’

এর আগেও চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে আওয়ামী লীগের একাধিক টিম বেইজিং সফর করেছেন। সর্বশেষ গত বছর ১৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল।

একইভাবে আওয়ামী লীগের আমন্ত্রণেও চীনের ক্ষমতাসীন দলের উচ্চপদস্থদের প্রতিনিধিদল কয়েকবার ঢাকা সফর করেছে।

মূলত উভয় দেশের এবং ক্ষমতাসীন উভয় দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতেই এ ধরনের সফর হয়ে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল চীন যাচ্ছেন

আপডেট টাইম : ১০:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮