ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে রিজভীর নেতৃত্বে কালো পতাকা মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কালো পতাকা মিছিল হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল সাড়ে ৭টায় কল্যাণপুর-শ্যামলী মহাসড়কে এই কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় তিন শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিলের দাবিতে নেতাকর্মীরা কালো পতাকা হাতে সোচ্চার কণ্ঠে স্লোগান দিয়ে এগিয়ে যান।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। তার মুক্তি দাবিতে ছয় মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ এর বিভিন্ন অঙ্গ সংগঠন।

গত ১০ অক্টোবর তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে রিজভীর নেতৃত্বে কালো পতাকা মিছিল

আপডেট টাইম : ১১:৪২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮