ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

বিশ্বের সবচেয়ে ছোট কোরআন প্রদর্শনী তুরস্কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ তুরস্কে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সবচেয়ে ছোট পাণ্ডুলিপি প্রদর্শনী চলছে। বৃহস্পতিবার তুর্কি গণমাধ্যম ইয়েনিসাফাক এ খবর দিয়েছে।

এদিন দেশটিতে প্রথমবারের মতো ক্ষুদ্রতম শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয় আয়ডিন প্রদেশের পশ্চিমাঞ্চলীয় কুসাদাসি জেলায়। এতে নেকাতি কর্কমাজ নামের একজন ক্যালিগ্রাফি আর্টিস্টের হাতে লেখা বিশ্বের সবচেয়ে ছোট এই কোরআনসহ বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, যেগুলো খালি চোখে দেখা অসম্ভব। এটি মাইক্রোস্কোপ ছাড়া পড়া সম্ভব নয়।

কর্কমাজ বিশ্বের তিনজন ক্ষুদ্র ভাস্কর্য নির্মাতাদের একজন। তিন বছরে এক সেন্টিমিটার পরিমাপের এই কোরআন তৈরি করেছেন তিনি। একটি সুই বা পিনের মাথায় রাখা সম্ভব এটি। এক্ষেত্রে তিনি চুল দিয়ে তৈরি একটি ব্রাশ ব্যবহার করেছেন। অসামান্য এই কাজের জন্য তিনি রাতকেই বেছে নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

বিশ্বের সবচেয়ে ছোট কোরআন প্রদর্শনী তুরস্কে

আপডেট টাইম : ০৫:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮