ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের দরকার নেই : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের দরকার নেই, নির্বাচন কবে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আজ শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট নিয়ে বিচলিত নয় আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে এরশাদ বক্তব্য রাখতেই পারেন তবে সে বক্তব্যের সাথে সরকার একমত নাও হতে পারে। ঐক্যফ্রন্ট গঠন করে তারা প্রথমেই বিদেশিদের কাছে গিয়েছে, দেশের জনগণের কাছে তো যায়নি। দেশের জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই।’

এছাড়া টক-শোতে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিতর্কিত মন্তব্য প্রচলিত আইনে অপরাধ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, একটি টেলিভিশন টকশোতে প্রখ্যাত নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে এক-এগারোর কুশিলব, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মঈনুল হোসেন যে অশালীন, অশোভন আচরণ করেছেন আমরা তার তীব্র নিন্দা জানাই। যে ভাষায় তিনি কথা বলেছেন তা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আমরা নারী সাংবাদিকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি। এ সময় এমন মন্তব্যের নিন্দা জানান বৈঠকে অংশ নেয়া আওয়ামী লীগ নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের দরকার নেই : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮