ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

ভারতে অমৃতসরে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের অমৃতসরে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। শুক্রবার রাতে, রাবন-বধ দেখার সময় মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের শেষ দিনে প্রতিমা বিসর্জনের পর রাবন-বধ আর আতশবাজি দেখতে জোড়া ফটক এলাকায় জড়ো হন হাজারখানেক মানুষ। রাবনের কুশপুত্তুলিকায় আগুন ধরিয়ে দেয়ার পর সাবধানতার জন্য দর্শনার্থীদের দূরে সরে যেতে বলেন আয়োজকরা। এসময় পেছনে সরতে সরতে রেললাইনে উঠে দাঁড়ান শতাধিক মানুষ।

কিছুক্ষণ পরই জলন্ধর থেকে অমৃতসরগামী একটি ডেমু ট্রেন পূর্ণ গতিতে এলাকাটি অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়েন রেললাইনে দাঁড়িয়ে থাকা অনেকে। মুহূর্তেই প্রাণ যায় অর্ধশতাধিক মানুষের। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের জন্য পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে পাঞ্জাব রাজ্য সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

ভারতে অমৃতসরে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জন

আপডেট টাইম : ০১:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮