ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে উদ্যানে জাতীয় পার্টির জাপা জোটের মহাসমাবেশ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
  • ৪১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) মহাসমাবেশ শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার পর সমাবেশ শুরু হয়। এ সমাবেশ থেকে আগামী নির্বাচনের রূপরেখা তুলে ধরবেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরই মধ্যে সমাবেশের মঞ্চে হাজির হয়েছেন জোট নেতারা। সকাল সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে পৌঁছান জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জিএম কাদের।

অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু, খেলাফত মজলিশের নায়েবে আমীর জোবায়ের আহমদ আনসারী প্রমুখ মঞ্চে উপস্থিত রয়েছেন।

জাপা জোটের এই মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সোহরাওয়ার্দীতে উদ্যানে জাতীয় পার্টির জাপা জোটের মহাসমাবেশ শুরু

আপডেট টাইম : ১২:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮