ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি ১০০ মেয়র প্রার্থীর তালিকা ৩০ এপ্রিল দেবে এনসিপি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দর্শকদের আবেগে ভাসিয়ে মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

নির্বাচনকে সামনে রেখে দুইশ’ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আ. লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে তৎপর ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের নেতারাও ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ করছেন। অনেকে এরই মধ্যে দলের সবুজ সংকেতও পেয়েছেন।

দলটির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুইশ’ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সম্ভাব্য এবং আগ্রহী প্রার্থীদের অবস্থা জানতে দলটি স্থানীয় এবং আন্তর্জাতিক জরিপ সংস্থা দিয়ে তৃণমূলের মতামত নিয়েছে। সংবিধান অনুযায়ী তিন মাসেরও কম সময়ের মধ্যে হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে মনোনয়ন কার্যক্রম। প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেবে আওয়ামী লীগ।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও মনোনয়ন বোর্ডের সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, প্রার্থীদের যেসব যোগ্যতা গুরুত্ব পাবে তার মধ্যে আছে সততা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা। এসবের ভিত্তিতেই আওয়ামী লীগের মনোনয়ন নির্ধারিত হচ্ছে।

মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফর উল্লাহ বলছেন, কাজ অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। এর মধ্যে একশ’ আসনে মনোনয়নের বিষয়ে প্রার্থীদের জানানো হয়েছে। আরও একশ’ আসনের মনোনয়ন বিভিন্ন জরিপের মাধ্যমে ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে।

দলটির নেতারা বলছেন, বাকি একশ’ আসনে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগ অপেক্ষা করবে। ওই একশ’ আসনের অবস্থা বিশ্লেষণ করেই জোটের দলগুলোকে কোথায় কোথায় ছাড় দেয়া হবে সেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।

তবে দলের কেই কেউ বলছেন, একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সারাদেশের প্রায় প্রতিটি আসনে গড়ে ১০ জন করে আওয়ামী লীগের প্রার্থী তৎপরতা চালাচ্ছেন। বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে ক্ষমতাসীন দলের প্রার্থী তালিকা হবে একরকম আর অংশ না নিলে তালিকা হবে অন্যরকম। বিএনপি নির্বাচনে অংশ না নিলে প্রায় একশ আসনে দলের মনোনয়নপ্রত্যাশীদের জন্য ‘উন্মুক্ত নির্বাচন’-এর সুযোগ রাখবে দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস

নির্বাচনকে সামনে রেখে দুইশ’ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আ. লীগ

আপডেট টাইম : ১২:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮