ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

বিএনপির নেতা দরকার, তাই ড. কামালের ওপর ভর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় ঐক্যকে ‘জগাখিচুড়ি’ উল্লেখ করে বলেছেন, ‘বিএনপির এখন নেতা দরকার। তাই তারা ড. কামাল হোসেনের ওপর ভর করেছে। কারণ তাদের চেয়ারপারসন কারাগারে অন্তরীণ এবং ভাইস চেয়ারম্যান লন্ডনে পলাতক ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।’

বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যারা হিন্দুদের ওপর হামলা চালায়, তাদের বাড়ি-ঘর লুটপাট করে, তারা কোনো দলের নয়, তারা দুর্বৃত্ত। তাই এসব দুর্বৃত্তকে হিন্দু-মুসলিম এক সঙ্গে প্রতিহত করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় সকল সংকটে হিন্দুদের পাশে ছিল, আছে ও থাকবে।’

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানসহ দলীয় নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

পরে মন্ত্রী একই নির্বাচনী আসনের কবিরহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের খোঁজখবর নেন। এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল হক রায়হান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

বিএনপির নেতা দরকার, তাই ড. কামালের ওপর ভর

আপডেট টাইম : ০৫:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮