ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শেষ মুহূর্তের গোলে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলের জয়সূচক গোলটা করেন মিরান্ডা।

সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি মাঠে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টায়।

দুই দলের খেলোয়াড়রা যেন এদিন ফাউলের প্রতিযোগিতায় নেমেছিল! ম্যাচে ফাউল হয়েছে মোট ৩৫টি, যার ২১টি করেছে আর্জেন্টিনা, ব্রাজিল ১৪টি।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে মাঝে মধ্যেই ব্রাজিলের রক্ষণে ভীতি ছড়িয়েছেন আর্জেন্টিনার জিওভানি লো সেলসো ও পাউলো দিবালা।

২৮ মিনিটে এগিয়ে যেতে পারত ব্রাজিল। কাসেমিরোর ক্রস থেকে মিরান্ডার শট ফাঁকি দিয়েছিল আর্জেন্টিনা গোলরক্ষক সার্জিও রোমেরোকে। তবে গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।

খানিক বাদে লো সেলসোর হেড ফিরিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। বিরতির পর মাউরো ইকার্দির একটি প্রচেষ্টা রুখে দেন ডিফেন্ডার দানিলো।
৬৯ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে আর্থারের জোরালো ভলি ফিরিয়ে আর্জেন্টিনার ত্রাতা রোমেরো। একটু পর নেইমারের একটি ফ্রি-কিক বাধা পায় রক্ষণ দেয়ালে।

শেষ দিকে আর্জেন্টিনাকে চেপে ধরে ব্রাজিল। সেটারই ফসল শেষ মুহূর্তের সেই গোল। নেইমারের কর্নার থেকে অরক্ষিত মিরান্ডার হেড খুঁজে নেয় আর্জেন্টিনার জাল। রাশিয়া বিশ্বকাপের পর চার ম্যাচে এই প্রথম গোল হজম করল আর্জেন্টিনা।

এই জয়ে মধুর প্রতিশোধ নিল ব্রাজিল। এর আগে দুই দলের সবশেষ দেখায় গত বছরের জুনে মেলবোর্নে যে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সব মিলিয়ে দুই দলের শেষ ছয়বারের দেখায় চারবারই জিতল ব্রাজিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

আপডেট টাইম : ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮