ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক

খালেদা জিয়ার ২০ দলীয় জোটেও ভাঙনের সুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভাঙছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। জোট থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া। এ ব্যাপারে বিকেল ৩টায় ইম্যানুয়েল’স ব্যাংকুয়েট হল বাড়ী নং # ৪, রোড নং ১৩৪, গুলশান-১- এক জরুরি সংবাদ সম্মেলেনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ন্যাপ ও এনডিপি।

ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া সাংবাদিককে বলেন, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে তারা এই (জোট থেকে বেরিয়ে যাওয়া) সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, বিকেলে সংবাদ সম্মেলনে দুই দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

এর আগে সাবেক রাষ্ট্রপতি এক কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা ভেঙে যাচ্ছে বলে খবর বেরিয়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

উল্লেখ্য, ২০১২ সালের ১৮ এপ্রিল বিএনপির নেতৃত্বে যে ১৮ দলীয় জোট গঠন করা হয়, তার মধ্যে অন্যতম দুটি দল হলো বাংলাদেশ ন্যাপ ও এনডিপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

খালেদা জিয়ার ২০ দলীয় জোটেও ভাঙনের সুর

আপডেট টাইম : ০১:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮