ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষা করাতে আবারও সিঙ্গাপুর গেলেন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য পরীক্ষা করাতে তিন দিনের জন্য ফের সিঙ্গাপুর গেলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। হুসেইন মুহম্মদ এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর (অব.) মো. খালেদ আখতার।

এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় তথ্যটি জানিয়েছেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর মেডিকেল চেকআপ করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ওই চেকআপ শেষে গত ২৯ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

সুনীল শুভ রায় জানান, মেডিকেল চেকআপের জন্য তিনদিনের সফরে সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সাবেক এই রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং মেজর (অব.) মো. খালেদ আখতার। এরশাদ আগামী ১৩ অক্টোবর দেশে ফিরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য পরীক্ষা করাতে আবারও সিঙ্গাপুর গেলেন এরশাদ

আপডেট টাইম : ০৪:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮