ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে মন্তব্য করেন : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার পদ্মা সেতুর শরীয়তপুর-মাদারীপুর সীমান্তবর্তী এলাকায় কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের রায়ের পর বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিকভাবে অবিহত হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে বিএনটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, বিএনপিকে আগেও কানাডার আদালত সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছে। এখন এই রায়ের মাধ্যতে তা পরিষ্কার হয়েছে। এখন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

মন্ত্রী এসময় পদ্মা সেতুর জাজিরা অংশে টোলপ্লাজার অগ্রগতি পরিদর্শন করেন। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, শরীয়তপুরের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ সরকারি কর্মকর্তারাি এসময় উপস্থিত ছিলেন।

ওবায়দুর কাদের জানান, ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের নানা কর্মসূচিতে অংশ নেবেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতির উদ্বোধন ও পরিদর্শন করবেন এবং বিকেলে মাদারীপুরে জনসভায় বক্তব্য রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে মন্তব্য করেন : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮