হাওর বার্তা ডেস্কঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক আহ্বান করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।
নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে কর্মসূচি ঠিক করা, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়া-না নেয়া, জোটনেত্রী খালেদা জিয়ার মুক্তি, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোটের করণীয় ঠিক করতে এ বৈঠক আহবান করা হয়েছে বলে জানা গেছে।
Reporter Name 

























