ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ন্যায় বিচার ছাড়া আমাদের আর কোনো প্রতিক্রিয়া নেই : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা ন্যায় বিচার চাই। আমি নিজেও তো এই হামলায় আহত হয়েছি। আমাদের নেত্রীর একটা কানের শ্রবণ শক্তি চলে গেছে। আইভি রহমানসহ ২৪ জনের প্রাণের প্রদীপ চিরদিনের মতো নিভে গেছে। কাজেই এই ধরনের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে না এই ইমপিউনিটি কালচার গড়ে তুলবো? ক্ষমতায় ছিল বিএনপি।

সবাই জানে এর মাস্টারমাইন্ড হচ্ছে হাওয়া ভবন, তারেক জিয়া। এখন সত্যকে আঁড়াল করে লাভ নাই। তারপরও আমরা এই ব্যাপারে রায়ের আগে কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু ন্যায় বিচার যেন আমরা পাই। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি আদালতে। মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আল রিয়াদ এক্সপ্রেস বাসের যাত্রা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এই রায় নিয়ে তৃণমূলে নেতাকর্মীদের নির্দেশনা বা কোনো প্রতিক্রিয়া থাকবে কী না এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার ছাড়া আমাদের আর কোনো প্রতিক্রিয়া নেই। বিএনপি এটাকে নিয়ে যদি কোনো সমস্যা তৈরি করতে চায়, যদি সহিংস নাশকতা করতে চায়, সেটাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে আছে। আমরা জানি এই মামলা রায় নিয়ে তারা এখন থেকে বড় ধরনের নাশকতা ও সহিংসতার পরিকল্পনা নিচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে এটা ২০১৪ সাল নয়, এখন ২০১৮ সাল। সেই ধরনের কোনো অপচেষ্টা হলে প্রতিরোধ করবে দেশের জনগণ। আমাদের লাগবে না। সহিংসতার উদ্বুদ্ধ পরিস্থিতিতে যা করার দরকার হয় আইন প্রয়োগকারী সংস্থা করবে। প্রয়োজনে উদ্বুদ্ধ পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা নিবে।

জাতীয় ঐক্যের ৫ দফার দাবি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাঁচ দফার ভিত্তিতে পাঁচ মিশালী জাতীয় ঐক্য। জাতির কাছে আবেদন, এই জগাখিচুড়ি ভাঙন প্রবণ ঐক্য, জাতির কাছে আবেদনহীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ন্যায় বিচার ছাড়া আমাদের আর কোনো প্রতিক্রিয়া নেই : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮