ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে আজ থেকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার থেকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল হারুন। মঙ্গলবার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

আব্দুল্লাহ-আল হারুন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। কোনো অবনতি হয়নি। আজ থেকে তার ফিজিওথেরাপি শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘সকালে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধানসহ তিন চিকিৎসক হাসপাতালে নিয়মিত রাউন্ড দিয়েছেন।’

এ টিমে পরিচালক বিগ্রেডিয়ার আবদুল্লাহ-আল হারুন, বোর্ডের প্রধান অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী ও সদস্য সৈয়দ আতিকুল হক ছিলেন। তবে তাদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হয়নি বলে জানান পরিচালক আব্দুল্লাহ-আল হারুন।

আগামীকাল বুধবার বিকেল ৪টায় মেডিকেল বোর্ডের ৫ সদস্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হাসপাতাল থেকে যথাযথ নিয়মে নেয়া হচ্ছে। সোমবার রাতে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এরপর থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

আদালতের নির্দেশে গত ৬ অক্টোবর কারাগার থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে আজ থেকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে

আপডেট টাইম : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮