ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার পাচারের অভিযোগে দুইজন আটক বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

ভৈরব উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। আটকরা হলেন ভৈরব উপজেলার কালিপুর (উত্তরপাড়া) এলাকার আব্দুল মন্নাফ মিয়ার ছেলে আকবর আলী (৪২) ও তার স্ত্রী রুবিনা বেগম (৩৫)।

রবিবার রাত ৮ টার দিকে উপজেলার ভৈরব বাজার নৌ-ঘাট থেকে তাদের আটক করা হয়। এসময় আরও একজন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজার নৌ-ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। অভিযান টের পেয়ে উপজেলার কালিপুর (উত্তরপাড়া) এলাকার জালাল মিয়ার ছেলে জামাল মিয়া (৪১) পালিয়ে যান।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার পাচারের অভিযোগে দুইজন আটক

ভৈরব উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট টাইম : ১০:০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮